1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের রায়গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রাসেল মোল্লা, নড়াইল:

নড়াইল জেলার লোহাগড়া উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের রায় গ্রামে বার্ষিক মতুয়া মহাউৎসব ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সাবিত্রী রানীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর ছেলেদের আয়োজনে নিজ বাসভবনে দিনব্যাপী এ মহাউৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মতুয়া বিনোদ বিশ্বাস এবং সঞ্চালনায় ছিলেন মতুয়া অলোক পাণ্ডে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা মতুয়া মিশনের সভাপতি মতুয়া অসীম কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন নোয়াগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য মোঃ সাবু মোল্লা। শুভ উদ্বোধন করেন মিলন বিশ্বাস।

এছাড়াও মতুয়া রাম পাল, মতুয়া মুকুল পাগল, মতুয়া মিলন বিশ্বাস, মতুয়া সুজিত বিশ্বাস, মতুয়া বিধান বিশ্বাস, মতুয়া মিত্র বিশ্বাস, মতুয়া লিঠান বিশ্বাসসহ মতুয়া মিশনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতুয়া মহাউৎসবকে ঘিরে স্থানীয় ও আশপাশের এলাকার শত শত ভক্তবৃন্দ অংশগ্রহণ করেন। নাচ-গান, ধর্মীয় আরাধনা ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মহাউৎসবটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিনব্যাপী এ আয়োজনের মধ্যে ছিল পূজা-অর্চনা, প্রসাদ বিতরণ, ঠাকুরের লীলা প্রচার, পদাবলী কীর্তনসহ নানান ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম।

প্রধান অতিথি অসীম কুমার পাল তার বক্তব্যে বলেন, “হিন্দু সমাজের একটি বৃহৎ অংশ মতুয়া সম্প্রদায়। মতুয়ারা সমাজে সবসময় শান্তির বার্তা বহন করে চলে।” তিনি মতুয়া সম্প্রদায়ের সবাইকে ঐক্যবদ্ধ থেকে সমাজের উন্নয়নমূলক কাজে অংশ নেওয়ার আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park