1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের রূপগঞ্জ বাজারে সেনা অভিযান: অস্ত্র, বিদেশি মদ ও চোরাই মোবাইল জব্দ, দুইজন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি: উজ্জ্বল রায়

নড়াইল শহরের রূপগঞ্জ বাজারে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, বিদেশি চাকু, মদ ও চোরাই মোবাইল জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

নড়াইল সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত ৮টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পুলিশের একটি দলও সেনাবাহিনীর সঙ্গে যোগ দেন। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন নড়াইল সদরের মুশুরিয়া গ্রামের নিখিল কুন্ডুর ছেলে পিনাক কুন্ডু (৩৬) এবং একই উপজেলার বেনাহাটি গ্রামের সুবাস বিশ্বাসের ছেলে শুভ বিশ্বাস (২১)। সংশ্লিষ্ট সূত্র জানায়, মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে মাদক ও দেশীয় অস্ত্র ব্যবসা চালাতেন শহরের রূপগঞ্জ বাজারে অবস্থিত লক্ষ্মী ভাণ্ডরের স্বত্বাধিকারী পলাশ কুন্ডু। সেনাবাহিনীর অভিযানের খবরে পলাশ কুন্ডু পালিয়ে গেলেও পিনাক কুন্ডু ও শুভ বিশ্বাসকে আটক করা হয়েছে।

অভিযানকালে দোকানটিতে তল্লাশি চালিয়ে ৪০টি চোরাই মোবাইল ফোন, ৫ বোতল বিদেশি মদ, ৯টি বিয়ার ক্যান, ১৮টি বিদেশি চাকু এবং ১৯টি দেশীয় অস্ত্রসহ ৩টি হকিস্টিক জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের নড়াইল সদর থানায় হস্তান্তর করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park