1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের লোহাগড়ায় গাঁজা সহ গ্রেফতার ০১

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী নড়াইল

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) নামের ০১জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ।

গ্রেফতারকৃত মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন গোপিনাথপুর (বেপারীপাড়া) গ্রামের বাবর উদ্দিন মোল্ল্যা বাবু মোল্ল্যার ছেলে।

০৫ নভেম্বর নড়াইল জেলার লোহাগড়া থানার পৌরসভাধীন গোপিনাথপুর (বেপারীপাড়া) সাকিনস্থ ঋষিপাড়া নদীর ঘাটের সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ জনাব আশিকুর রহমান এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ.এম হাসিবুর রহমান, এসআই (নিঃ) মোঃ ইমরান হোসেন সোহাগ, এএসআই (নিঃ) মোঃ মাজহারুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ শরিফুল ইসলাম কটা (৩৫) কে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামীর নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ১০০(একশত) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park