1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলের লোহাগড়া উপজেলায় রেললাইনের পাশে রিয়াজুল ইসলাম (৩০) নামে এক যুবকের রক্তাক্ত মরদেহ পাওয়া গেছে।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072

 

নড়াইল প্রতিনিধি

রবিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টার দিকে উপজেলার লোহাগড়া ইউনিয়নের কালনা-কামঠানা এলাকায় রেললাইনের পাশে মরদেহটি পাওয়া যায়। 

নিহত রিয়াজুল ইসলাম উপজেলার মুচড়া উত্তরপাড়া গ্রামের ফজলুল হক মোল্যার ছেলে। রিয়াজুল ইসলাম ৭ ভাইয়ের মধ্যে সবার ছোট। লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেনাপোল- ঢাকা রেললাইনের লোহাগড়া এলাকার কালনা-কামঠানা এলাকায় রোববার বিকেলে এক যুবককে রেললাইনে বসে থাকতে দেখেন স্থানীয়রা। এর কিছু সময় পর বেনাপোল থেকে ঢাকাগামী ট্রেন সেখান দিয়ে চলে যায়। এরপর রেললাইনের পাশে ওই যুবকের রক্তাক্ত মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন লোহাগড়া থানা পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়। খবর পেয়ে এদিন রাতে রিয়াজুল এর বড় ভাই রাতে ঘটনাস্থলে গিয়ে মরদেহর পরিচয় শনাক্ত করেন। তবে তিনি আত্নহত্যা করেছেন নাকি এটি নিছক দুর্ঘটনা সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, ঘটনাটি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি রেলওয়ের জায়াগাতে হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেয়া হয়েছে। রেলওয়ে পুলিশ এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে। 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park