1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

নড়াইলের সুভারঘোপ গ্রামে দুই ভাইকে কুপিয়ে আহত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৩৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

উজ্জ্বল রায়, নড়াইল

নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর ইউনিয়নের সুভারঘোপ গ্রামে দুই ভাইকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই এলাকার বাসিন্দা নাহিদ শেখের বিরুদ্ধে।

গত রোববার (৮ জুন) বিকেল ৪টার দিকে এই ঘটনা ঘটে। আহতরা হলেন—মেহেদী হাসান সুজন (২২) এবং মো. জসিম (১৯)। তাঁরা সুভারঘোপ গ্রামের মো. জাফর মোল্যার ছেলে।

আহত মেহেদী হাসান সুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং তাঁর ছোট ভাই জসিম পড়াশোনা করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে। ঈদের ছুটিতে বাড়ি আসার পরের দিন বিকেলে তাঁদের পোষা কুকুরকে কুপিয়ে জখম করেন অভিযুক্ত নাহিদ শেখ। এ ঘটনার কারণ জানতে সুজন ও জসিম নাহিদের কাছে গেলে তিনি তাদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান।

পরে আহত অবস্থায় স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁদের যশোর পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

আহতদের ফুফাতো ভাই মো. জুলহাস মোল্যা বলেন, “নাহিদ শেখ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী। এর আগেও সে একাধিকবার এমন ঘটনা ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

আহতদের বাবা মো. জাফর মোল্যা বলেন, “আমার দুই ছেলেকে নাহিদ নির্মমভাবে কুপিয়ে জখম করেছে। আমি এ ঘটনার উপযুক্ত বিচার চাই এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।” এ বিষয়ে জানতে অভিযুক্ত নাহিদ শেখের মোবাইল নম্বরে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park