1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে অবৈধ ইটভাটা চালুর দাবিতে মালিক-শ্রমিকদের মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রাসেল মোল্লা, নড়াইল

জেলার সব ইটভাটা চালু রাখার দাবিতে মানববন্ধন করেছে ইটভাটা মালিক সমিতি ও শ্রমিকরা। মঙ্গলবার (৪ মার্চ) সকালে নড়াইল শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের অভিযানের প্রতিবাদ জানিয়ে অবৈধ ইটভাটা চালু রাখার দাবি তোলেন তারা।

পরে ইটভাটা মালিক ও শ্রমিকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে জেলার বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকসহ প্রায় সাত শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির নড়াইল জেলা সভাপতি এম. এম. রেজাউল আলম, সাধারণ সম্পাদক সাইফুর রহমান হিট্টু, সিনিয়র সহ-সভাপতি বি. এম. রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, পলাশ মাহমুদ, কোষাধ্যক্ষ করিমুল ইসলাম কুশাল ও কাজী মোহাব্বতসহ অনেকে।

বক্তারা বলেন, ইটভাটা শিল্পের সঙ্গে প্রায় ৫০ লাখ শ্রমিকের জীবন-জীবিকা জড়িত। এতে দুই কোটি মানুষের রুটি-রুজির ব্যবস্থা রয়েছে। ইটভাটা বন্ধ হলে এসব শ্রমিক বেকার হয়ে পড়বে। তাছাড়া, প্রতিটি ইটভাটার বিপরীতে বিপুল পরিমাণ ব্যাংক ঋণ রয়েছে, যা আদায় করা কঠিন হয়ে পড়বে।

তারা আরও বলেন, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে। পরিবেশগত ছাড়পত্র, ডিসি লাইসেন্স, ফায়ার সার্ভিস লাইসেন্স, ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র নবায়নের সময় কেন্দ্রীয় ইট প্রস্তুতকারী মালিক সমিতির প্রত্যয়নপত্র জমা দেওয়ার বিধান করতে হবে। পাশাপাশি, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা এবং দীর্ঘমেয়াদি পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।

সমাবেশ শেষে ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতারা জেলা প্রশাসকের কাছে তাদের দাবিসংবলিত স্মারকলিপি প্রদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park