1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে অবৈধ স্থাপনা উচ্ছেদকালে হামলায় এসিল্যান্ড সহ  আহত দুই 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নড়াইলের কালিয়া উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের বল্লাহাটি গ্রামে সরকারী আশ্রয়ন প্রকল্পের বেড়ী বাঁধ বা চলাচলের প্রধান রাস্তা দখল করে কতিপয় ভূুমিদস্যু ভবন নির্মাণ করে। সরকারী রাস্তা বন্ধের বিষয়টি, বিভিন্ন সংবাদমাধ্যম সংবাদ প্রকাশিত হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার (৯ সেপ্টম্বর)বিকালে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন সরকারী রাস্তা দখলমুক্ত করার জন্য উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযান চলাকালীন মিডিয়াকর্মী কালিয়া প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোঃ জিহাদুল ইসলাম ও আমানত ইসলাম পারভেজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাচিবুর রহমান, সদস্য রাসেল বিশ্বাস, এবং সাংবাদিক শেখ ফসিয়ার রহমান অভিযান পরিচালনার তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্থানে যান। হঠাৎ করে তালেব মুন্সির নেতৃত্বে একদল ভূমি দস্যুরা এসিল্যান্ড আব্দুলা আল মামুন, সার্ভেয়ার বাবুল আক্তারসহ সাংবাদিকের ওপর অতর্কিত হামলা করে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে।এবং সাংবাদিকদের মোটরসাইকেল ভাংচুর, ক্যামেরা ছিনতাই, টাকা লুট করে। পরে স্থানীয়রা উদ্ধার করে গুরুতর আহত দুই সাংবাদিক মোঃজিহাদুল ইসলাম ও শেখ ফসিয়ার রহমানকে গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতাল ভর্তি করা করে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় উপজেলার নড়াগাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাংবাদিক ও প্রশাসনের উপর হামলার ঘটনায় তীব্র নিদা ও দোষীদর আইনের আওতায় আনার দাবী জানিয়েছে কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহীদুল ইসলাম শাহীসহ জেলা ও উপজলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এ বিষয় উপজেলার নড়াগাতী থানার ওসি মোঃ মুস্তাফিজুর রহমান বলেন, এখনও অভিযাগ পায়নি।পেলে আইনগত ব্যাবস্থা নেয়া হবে। কালিয়া উপজলা সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ আল মামুন বলন,সরকারী কাজে বাধাদানের বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park