1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে আগুনে পুড়ে নিঃস্ব দুই পরিবার 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

খন্দকার ছদরুজ্জামান জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে আগুনে পুড়ে নিঃস্ব হয়েছে দু’টি পরিবার। শুক্রবার (২২ মার্চ) লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ডহরপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

শনিবার (২৩ মার্চ) লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন। ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় লাহুড়িয়া ডহরপাড়া গ্রামের রুমান ফকিরের বাড়িতে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। সেখান থেকে পার্শ্ববর্তী আহম্মদ শেখের বিভিন্ন ঘরে আগুন ছড়িয়ে পড়ে। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই আগুনের লেলিহান শিখায় ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

 

আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করলেও আগুনের ভয়াবহতায় তাদের সে চেষ্টা ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস লোহাগড়া ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই কৃষিজীবি দু’টি পরিবারের ঘরের সব মালামালসহ মোট ছয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নিঃস্ব পরিবার দু’টি ঘুরে দাঁড়াতে এখন সরকারি সহায়তার দাবি জানিয়েছে।

 

এ বিষয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ পারভেজ জানান, ৯৯৯-এ ফোন পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park