
শেখ ফসিয়ার রহমান, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জানুয়ারি) নড়াইল সদরের ভবানীপুর স্কুল মাঠে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে ২১ জন বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন এবং ৩ হাজার রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এ মতিনের সভাপতিত্বে আয়োজিত এই ক্যাম্পের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা শরীফ হুমায়ুন কবীর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর শরীফ আশরাফুজ্জামান , অবসরপ্রাপ্ত লেফট্যানেন্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন , জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ডা. শরীফ শামীম আতীক, ডা. শরীফ জাহাঙ্গীর আতীক প্রিন্স, কাজী ইসমাইল হোসেন লিটন এই ক্যাম্পে গাইনী, দন্ত, চক্ষুসহ বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের সেবা প্রদান করেন। প্রতিমাসের শেষ শুক্রবার শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হয় বলে আয়োজকরা জানান।
স্থানীয়রা এই উদ্যোগকে অত্যন্ত ইতিবাচক ও জনসেবামূলক হিসেবে প্রশংসা করেছেন এবং এই কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।