1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে আরটিভির সাংবাদিক মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে যুবলীগ নেতা কর্তৃক সাংবাদিক মোস্তফা কামালকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় নিরাপত্তার স্বার্থে তিনি নড়াইল সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

ভুক্তভোগী সাংবাদিক মোস্তফা কামাল বর্তমান আর টিভির নড়াইল প্রতিনিধি ও নড়াইল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ। অভিযুক্ত বাবলু মোল্লা নড়াইল সদর উপজেলার আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।

থানায় সাধারণ ডায়েরি (জিডি) সূত্রে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধা ৭টার দিকে সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের লস্কারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় সদর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু মোল্লা (৫০), পিতা মৃত আলেক মোল্লা, গ্রাম-লস্করপুর প্রকাশ্যে তাকে প্রাণনাশের হুমকি দেন। 

সামাজিক বিষয় নিয়ে সাংবাদিক মোস্তফা কামালকে অকথ্য ভাষায় গাল মন্দ করতে থাকে তখন তিনি প্রতিবাদ করলে বাবলু মোল্লা তাকে মারপিট করতে উদ্ধত হয়ে বিভিন্ন ভয়ভীতি জীবন নাশের হুমকি দেয়।

এ বিষয়ে সাংবাদিক মোস্তফা কামালের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যুবলীগ নেতা বাবলু মোল্লা যেকোন সময় আমার বড় ধরনের ক্ষতি করতে পারে তাই আমি সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

এ বিষয়ে যুবলীগ নেতা বাবলু মোল্লা বলেন আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। ঘটনার বিষয়ে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জিডি নং-২৩৫, তারিখ-০৫ সেপ্টেম্বর ২০২৫। অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park