1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে একাধিক স্বামীর ঘর করছেন আখি ওরফে বন্যা!

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ১২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

 

নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের রামকান্তপুর (নদীর ওপার) গ্রামে আখি ওরফে বন্যা বেগম নামে এক গৃহবধু বিরুদ্ধে একাধিক স্বামীর ঘর করার অভিযোগ করেছেন ২য় স্বামী হাবিব মৃধা। বিবাহের ৬মাস পরে টাকা ও স্বর্ণালংকার নিয়ে তাকে ধোঁকা দিয়ে তৃতীয় স্বামীর ঘর করছেন ওই গৃহবধু বলে জানা যায়। আখি ওরফে বন্যা বেগম ওই গ্রামের আলী মোল্যার মেয়ে ও ভুক্তভোগী স্বামী হাবিব মৃধা একই উপজেলার জয়পুর ইউনিয়নের চরআড়িয়ারা গ্রামের মৃত গোলজার মৃধার ছেলে।

২৩ জুন (রবিবার) সকালে সরেজমিনে গেলে ভুক্তভোগী হাবিব মৃধা জানায়, আখি ওরফে বন্যা বেগম অনুমান ২০১৫ সালে একই ইউনিয়নের আজমপুর গ্রামের শমীম শেখকে প্রথম বিবাহ করেন। ওই ঘরে তার একটা পুত্র সন্তান রয়েছে। ২০২৩ সালে বাবা মায়ের প্ররোজনায় শামীম শেখকে মানসিক ভারসাম্যহীন বলে তালাক দেয় আখি ওরফে বন্যা।

অতঃপর ২০২৩ সালের শেষের দিকে আখির মা বাবার সম্মতিতে ঢাকায় চাকুরীরত চর আড়িয়ারা গ্রামের হাবিব মৃধাকে ২য় স্বমী হিসাবে বিবাহ করে ওই নারী। বিবাহের পর বাবার বাড়িতেই অবস্থান করে আখি। পরবর্তীতে ২০২৪ সালের এপ্রিল মাসেরে মাঝামাঝি হাবিব ও আখি ঢাকার বাসায় সংসার শুরু করেন। একমাস পরে ঈদুল আযহার ছুটির কথা বলে আখির চাচা মোনায়েমের সাথে ৩ ভরী সোনা ও নগদ দেড় লক্ষ টাকা নিয়ে চলে আসে আখি। তারপর থেকেই আখির ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে ঈদের ছুটিতে হাবিব শশুর বাড়ী গিয়ে স্ত্রীকে না পেয়ে ফিরে আসে। এক পর্যায়ে জানতে পারে তার স্ত্রী তার বাবা মায়ের প্ররোচনায় ডিভোর্স না দিয়ে রোজার ঈদের পরদিন মাগুরা জেলার মোহাম্মদ পুর থানার পলাশ বাড়ী গ্রামের একটি ছেলেকে বিবাহ করেছে। এ বিষয়ে ভুক্তভোগী জিডি করবেন বলে জানিয়েছেন।

হাবিবের মামাত ভাই সোহেল খান, মামী হাসি বেগম ও ভাবী রোজিনা বেগম বলেন, ১ম স্ত্রী মারা যাওয়ার পর হাবিব রামকান্তপুর গ্রামে বিবাহ করে। বিয়ের পরে ঢাকার বাসায় সংসার করেছে ওরা। পরবর্তীতে জানতে পারি আমার ভাইকে তালক না দিয়ে অন্য একজনকে বিয়ে করছে ভাবী। এ ঘটনার বিচার চাই আমরা।

এ দিকে অভিযুক্ত আখি ওরফে বন্যা বেগমের মা আলেয়া বেগমকে ফোন দিলে তিনি বলেন, মেয়ে ঢাকার বাসায় ছিল। এখন কোথায় তা তিনি জানেন না। মেয়েকে কয়টি বিবাহ দিয়েছেন বলতেই তিনি ফোনটি কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন দিলেও তিনি ফোনটি রিসিভ করেননি। এ ছাড়া আখি ওরফে বন্যা বেগমকে তার ব্যক্তিগত (০১৯২০১২১৮৭৪) মোবাইলে ফোন দিলে বন্ধ পাওয়া যায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park