1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে এনসিপির পদযাত্রা: “চাঁদাবাজি ও সন্ত্রাস থেকে দেশকে মুক্ত করতে চাই”—নাহিদ ইসলাম

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ৪১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইলে ‘জুলাই পদযাত্রা’র দশম দিনে উন্মুক্ত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা চাঁদাবাজি, দুর্নীতি ও সন্ত্রাস থেকে দেশকে মুক্ত করতে চাই। মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরির ব্যবস্থা করতে চাই। দেশে যেন আর কোনো স্বৈরাচার জন্ম না নেয়।”

তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান হয়েছিল নতুন দেশ গড়ার জন্য। তরুণরা ফ্যাসিবাদের বিরুদ্ধে মাঠে নেমেছিল। এক বছর পেরিয়ে গেলেও শহীদদের সম্মান জানানো হয়নি। আমাদের স্বপ্ন ছিল দলমত নির্বিশেষে দেশ গড়া, কিন্তু আমরা আস্থা রাখতে পারিনি। অনেকে এখনো গণ-অভ্যুত্থানকে স্বীকার করে না।” তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে গণহত্যার বিচার চাই। আমরা চাই নতুন সংবিধান। তার জন্য দরকার ‘জুলাই সনদ’ এবং ‘জুলাই ঘোষণাপত্র’। তা বাস্তবায়ন করতে হবে।”

সভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, “নির্বাচন কমিশন দিনের ভোট রাতে করেছে। পুলিশ ও সেনাবাহিনীকে সাক্ষী রেখে ভোট লুট করেছে। হুদা কমিশনের কী অবস্থা হয়েছে, তা আপনারা দেখেছেন—জুতার মালা পরে জেলে গেছে। এখন শুনছি আমাদের শাপলা প্রতীক বাতিল করা হবে। অথচ কমিশন এখনো বসেনি। ধিক্কার জানাই নির্বাচন কমিশনকে। তাদের রিমোট কার হাতে তা আমরা জানি।” উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “এই আন্দোলন শহরের কথা নয়, এটা মানুষের কথা। ন্যায়ের কথা। জনগণ জেগেছে।”

খুলনাঞ্চলের অঞ্চল পরিচালক মোল্যা রহমতউল্লাহ বলেন, “জুলাই শহীদদের দাবি বাস্তবায়ন ছাড়া আমরা বসে থাকবো না।” বক্তব্য দেন অ্যাডভোকেট শিরিন আক্তার শেলী ও মাহবুবা সুলতানা রিমি। এসময় উপস্থিত ছিলেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং নড়াইল জেলা সমন্বয়ক মো. শরিফুল ইসলাম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park