1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে কবরস্থানের গাছ বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ২৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কালিয়া (নড়াইল) প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলার সরসপুর পহরডাঙ্গা ঈদগাহ কবরস্থানের গাছ ও ডালপালা বিক্রির টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে পহরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি কাবুল বিশ্বাসের বিরুদ্ধে। অভিযোগ করেছেন ঈদগাহ কবরস্থান কমিটির সদস্যরা। তবে কাবুল বিশ্বাস অভিযোগ অস্বীকার করেছেন।

স্থানীয় সূত্র ও কবরস্থান কমিটির সদস্যরা জানান, বিদ্যুৎ লাইনের মেরামতের সময় কালিয়া পল্লী বিদ্যুৎ অফিসের উদ্যোগে কবরস্থানের একাধিক গাছ ও ডালপালা কাটা হয়। এরপর বিএনপি নেতা কাবুল বিশ্বাস দলীয় প্রভাব খাটিয়ে কাটা গাছ ও ডালপালা বিক্রি করে দেন। বিক্রির প্রায় ১৭ হাজার টাকা কমিটির কাছে জমা না দিয়ে আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে।

কবরস্থান কমিটির ক্যাশিয়ার জাহাঙ্গীর মোল্লা বলেন, “ঐ গাছ ও ডালপালার বিক্রির কোনো টাকা আমার কাছে জমা হয়নি।”

কমিটির সভাপতি মো. আহসান আলী সিকদার লাবু বলেন, “টাকাগুলো কাবুল বিশ্বাসের কাছে রয়েছে। এখনো কমিটির কাছে দেননি। তার কাছে থাকা ঠিক হচ্ছে না বলে মনে করি।”

স্থানীয়রা অভিযোগ করে বলেন, এর আগেও কাবুল বিশ্বাস সরকারি রাস্তার গাছ বিক্রির ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। এবার কবরস্থানের গাছ বিক্রির ঘটনায় নতুন করে সমালোচনা শুরু হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত কাবুল বিশ্বাসের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি কবরস্থান কমিটির কেউ না। আমাকে হেয় করার জন্য এসব মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।” তবে বিস্তারিত বক্তব্য জানতে সন্ধ্যার পর যোগাযোগের অনুরোধ জানান তিনি। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনাও সমালোচনা চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park