1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে কর্মরত সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার মো: আজিজুর বিশ্বাস

নড়াইল জেলায় কর্মরত সংবাদকর্মীদের সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধির উদ্দেশ্যে উৎসবমুখর পরিবেশে শনিবার দুপুরে শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার শেখ রিজেন্সি গেস্ট হাউজে নড়াইলের সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ লাভলু, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. আজিজুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, দফতর সম্পাদক নুর নবী সামদানী, সাংবাদিক এম. মুনির চৌধুরী এবং জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সৌন্দর্যবর্ধন করতে পৃষ্ঠপোষকতা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু। মিলনমেলায় সাংবাদিকরা পারস্পরিক মতবিনিময় করেন এবং নড়াইলের গণমাধ্যম অঙ্গনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান জানান।

উৎসবমুখর এই মিলনমেলা সাংবাদিকদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার পরিবেশ তৈরি করেছে, পাশাপাশি স্থানীয় গণমাধ্যমকে আরও সক্রিয় ও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা যুগিয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park