1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ, কিশোর গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় সাত বছরের এক শিশুকে চকলেটের লোভ দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (২৯ মার্চ) সকালে কালিয়া থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত ১৪ বছরের কিশোরকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

গ্রেফতারকৃত কিশোর চাচুড়ী ইউনিয়নের সুমেরুখোলা গ্রামের শহিদুল শিকদারের ছেলে ইছাদুল শিকদার। শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ইছাদুলকে তার বাড়ি থেকে আটক করে।

মামলার বিবরণ: বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে শিশুটি বাড়ির কাছে একটি মুদিদোকানে ডিম কিনতে যায়। ফেরার পথে ইছাদুল চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে সুমেরুখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে, তবে অভিযুক্ত কিশোর পালিয়ে যায়।

পুলিশের বক্তব্য: কালিয়া থানার ওসি মো. রাশিদুল ইসলাম জানান, “ঘটনার পরপরই অভিযুক্ত কিশোরকে আটক করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park