1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে চার থানায় অনলাইন জিডি চালু: ঘরে বসেই থানায় সাধারণ ডায়েরি করার সুযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: মনির খান

পুলিশি সেবা আরও সহজ ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নড়াইল জেলায় চালু হলো পূর্ণাঙ্গ অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) ব্যবস্থা। এখন থেকে জেলার চারটি থানার বাসিন্দারা ঘরে বসেই হারানো, হুমকি, পারিবারিক দ্বন্দ্বসহ যে কোনো ধরনের সাধারণ ডায়েরি করতে পারবেন—থানায় সশরীরে না গিয়ে।

রবিবার (২১ জুলাই) নড়াইল সদর থানা প্রাঙ্গণে এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নড়াইল জেলার পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। তিনি বলেন, “প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে জনগণের সেবা সহজ করছে। এই অনলাইন জিডি চালুর ফলে সাধারণ মানুষ এখন ভোগান্তি ছাড়াই পুলিশের সহায়তা পাবে।”

উল্লেখ্য, এতদিন শুধু হারানো বা প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করা যেত। এখন থেকে সব ধরনের সাধারণ ডায়েরি—হুমকি, পারিবারিক সমস্যা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ইত্যাদি অনলাইনেই নথিভুক্ত করা যাবে।

কীভাবে অনলাইন জিডি করবেন:

গুগল প্লে স্টোরে গিয়ে “অনলাইন জিডি” অ্যাপ ডাউনলোড করুন। অ্যাপে নিবন্ধন করে প্রয়োজনীয় তথ্য দিন। নির্ধারিত তথ্য পূরণ করে ঘরে বসেই জিডি সম্পন্ন করুন। জিডি করার পরপরই সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর এসএমএস-এর মাধ্যমে আবেদনকারীর ফোনে পৌঁছে যাবে। এতে দ্রুত তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। একই সঙ্গে, আবেদনকারী নিজেই জিডির অগ্রগতি—ড্রাফট, তদন্তাধীন বা নিষ্পত্তি—যেকোনো অবস্থার আপডেট অনলাইনে দেখতে পারবেন।

পুলিশের প্রত্যাশা, এই সেবার ফলে সাধারণ মানুষের থানামুখো হওয়ার ঝামেলা কমবে, সেবার মান বাড়বে এবং জনগণের মধ্যে পুলিশ সম্পর্কে ইতিবাচক আস্থা তৈরি হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park