1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে চার নাশকতা মামলায় সাবেক এমপি কবিরুল হক মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২০০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় দায়ের করা নাশকতার চারটি মামলায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মুক্তিকে প্রথমে কালিয়া থানার দুটি নাশকতা মামলায় নড়াইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

এরপর নড়াগাতী থানার আরও দুটি নাশকতা মামলায় তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতে তোলা হলে বিচারক মারুফ হাসান একইভাবে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে, গত ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনে গুলশান থানায় করা মামলায় গ্রেপ্তারের পরের দিন ২৫ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এ ছাড়া সাবেক এমপি কবিরুল হক মুক্তি ও তার স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দুর্নীতির মামলাও দায়ের করেছে। উল্লেখ্য, কবিরুল হক মুক্তি নড়াইল-১ আসন থেকে টানা চারবার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park