1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে চিত্রা নদীতে গোসলে নেমে নিখোঁজ মাদরাসাছাত্রের লাশ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নড়াইলে চিত্রা নদীতে গোসল করতে নেমে রায়হান শিকদার (১৮) নামে এক মাদ্রাসা ছাত্র দুপুরে পানিতে ডুবে নিখোঁজের পর রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ মে) মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শনিবার দুপুরের দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রামে নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।রায়হান শিকদার একই উপজেলার নাকশী গ্রামের সাইফুল শিকদারের ছেলে। সে নড়াইল পৌরসভার দুর্গাপুরের উসমান বিন আফফান (রা.) মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

 

রায়হানের মামা মামুন ও স্থানীয়রা জানান, শনিবার দুপুরের দিকে মাদ্রসা থেকে মামা বাড়ি ধোন্দায় বেড়াতে এসেছিল রায়হান। খেলাধুলা পছন্দ করায় মামা বাড়ি এসেই মামার গেঞ্জি গায়ে জড়িয়ে একটি মাঠে স্থানীয়দের সাথে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তাদের সাথে পার্শ্ববর্তী চিত্রা নদীতে গোসল করতে নামে রায়হান। তবে সে ভালো সাঁতার জানত না।একটি কলা গাছের অংশ বুকে নিয়ে ভেসে ভেসে গোসল করছিল। পরে হঠাৎ করে তার সঙ্গীরা দেখে রায়হান তাদের আশেপাশে নাই। এরপর অনেক খোঁজাখুজি করলেও তার কোন সন্ধান মেলেনি। পরে ফায়ার সার্ভিসকে জানানো হয়। খনর পেয়ে নড়াইল ফায়ার সার্ভিস ও খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল খোঁজাখুঁজির এক পর্যায়ে ওইদিন মধ্যরাতে ঘটনাস্থল থেকে ৪শ ফুট দূর থেকে তার মরদেহ উদ্ধার করেন।

 

এ বিষয়ে নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মাসুদ রানা রোববার (১২ মে) সকালে বলেন, খুলনা বিভাগে একটি মাত্র ডুবুরি ইউনিট, তারা বাগেরহাটের রামপালে পশুর নদীতে ছিল। সেখান থেকে রওনা দিয়ে পৌছাতে রাত হয়। ওইদিন রাতে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। পরে মধ্যরাতে তার মরদেহ উদ্ধার করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park