1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইড প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি: মো: আজিজুর বিশ্বাস

নড়াইলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ অনুষ্ঠান ও ক্যারিয়ার গাইড প্রোগ্রাম ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “সংগ্রাম আর সাহসী জীবন ভরা মন, জ্ঞানের আলোয় বিপ্লব হবে নতুন উজ্জীবন” শ্লোগানকে সামনে রেখে অনুষ্ঠানটি কলেজ ছাত্রদের মধ্যে উৎসাহ, আত্মবিশ্বাস এবং নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের মাল্টিপারপাস হল রুমে আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চু, ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও যশোর শহর শাখার সাবেক সভাপতি আশরাফুল আলম এবং নড়াইল জেলা সভাপতি এসএম সালাউদ্দিন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান, সঞ্চালনা করেন কলেজ শাখার সেক্রেটারি আমির হামজা। অনুষ্ঠানে কলেজের একাদশ শ্রেণীর নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাঁদের ক্যারিয়ার পরিকল্পনা ও শিক্ষাজীবনের দিকনির্দেশনা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থীরা তাদের নেতৃত্বগুণ, যোগ্যতা এবং শিক্ষাজীবনে আত্মবিশ্বাসী হবার শিক্ষা অর্জন করেন। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ জাগরণের লক্ষ্যেও বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park