1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে জামায়াতের জেলা কার্যালয়ের উদ্বোধন।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। জেলা জামায়াতের আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টার দিকে শহরের আলাদাতপুর জামে মসজিদের পশ্চিম পাশে এ উপলক্ষে এক সমাবেশ অনুষ্টিত হয়।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে এবং সেক্রেটারী ওবায়দুল্লাহ কায়সারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মির্জা আশেক এলাহী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য আলমগীর বিশ্বাস, ফরিদপুর জেলা জামায়াতের আমীর বদর উদ্দিন।

এসময় আরও বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যপর রেজাউল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি জুলফিকার আলী প্রমূখ। আলোচনা সভা শেষে ফিতাকেটে ও বেলুন উড়িয়ে কার্যালয়ের উদ্বোধন করেন অতিথিবৃন্দ। এসময় জেলা, উপজেলা, পৌর জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park