1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ডাকাতী মামলায় পাঁচজনের যাবজ্জীবন ও জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072

 

নড়াইল জেলা প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলায় ১৯৯৮ সালের ডাকাতীর ঘটনায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে; অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড কার্যকর হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এলিনা আক্তার এই রায় দেন। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এডভোকেট আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নড়াইল সদর উপজেলার ধুড়িয়া গ্রামের আব্দুর রশিদ মুন্সির ছেলে শাহিন মুন্সি, ভওয়াখালী গ্রামের মৃত লালমিয়ার ছেলে আক্তারুজ্জামান বাবুল, সলেমানের ছেলে সেলিম, ফেদী গ্রামের আবুল হোসেনের ছেলে নজরুল ইসলাম মৃধা এবং মাগুরা জেলার খানপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে তেজারত মোল্যা। এদের মধ্যে তেজারত মোল্যা আদালতে উপস্থিত ছিলেন, বাকি চারজন পলাতক।

মামলার এজাহার ও আদালতের তথ্য অনুযায়ী, ২৪ জুন ১৯৯৮ সালে ভওয়াখালী গ্রামে নির্মল পোদ্দারের বাড়িতে রাত প্রায় ১১ টার দিকে অজ্ঞাত ব্যক্তিরা ঢুকে ডাকাতীর উদ্দেশ্যে পরিবারের সকল সদস্যকে অস্ত্রের মুখে হাত-পা বেধে ফেলেন। নির্মল পোদ্দার রাম দায়ের (দেশীয় অস্ত্র) কোপে মারাত্নক আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডাকাতির সময় দুই লাখ টাকার মালামাল লুট হয়। ঘটনায় নিহতের মেয়ে পলি পোদ্দার নড়াইল সদর থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘ ২৭ বছর বিচারিক প্রক্রিয়ার পর মোট ১১ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণের ভিত্তিতে আদালত আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা প্রদান করা হয়েছে। অপর তিন আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস দেওয়া হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park