1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার নাটক, আত্মগোপনে থাকা যুবক উদ্ধার: চারজন গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার তপনভাগে ‘ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ’-এর অভিযোগ আসলে তা সাজানো নাটক হিসেবে প্রমাণিত হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও শেষ পর্যন্ত পুলিশ তদন্তে সত্যতা উদঘাটন করেছে।

ওসি সাজেদুল ইসলামের নেতৃত্বে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোরের কোতয়ালী থানার বিহারি কলোনি এলাকা থেকে নিখোঁজ কৃষক ইব্রাহিম মোল্যা (৩৮)কে উদ্ধার করা হয়। তিনি আবদুর রহমান মোল্যার ছেলে।

পুলিশ জানায়, গত সোমবার ভোরে ইব্রাহিমকে তিনজন অজ্ঞাত ব্যক্তি ‘ডিবি পরিচয়ে’ নিজ বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। এ নিয়ে মানববন্ধন, প্রতিপক্ষকে জড়াতে মিথ্যা অভিযোগ, এমনকি থানায় জিডিও করা হয়। কিন্তু জিজ্ঞাসাবাদে ইব্রাহিম জানান, জলমহাল নিয়ে বিরোধ ও দেনার দায় থেকে বাঁচতে তিনি নিজেই আত্মগোপন করেছিলেন। পরিবারের সদস্যদের সহযোগিতায় এ নাটক সাজানো হয়।

পরে ইব্রাহিমের স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে আটক করে জিজ্ঞাসাবাদে তারাও স্বীকার করেন যে ঘটনাটি মিথ্যা। এ ঘটনায় পুলিশকে হয়রানি ও মিথ্যা দোষারোপের অভিযোগে সদর থানার এসআই হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park