1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ জুন, ২০২৫
  • ২৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইল, ৩১ মে ২০২৫

নড়াইল সদর উপজেলার আউড়িয়া এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে মেসার্স স্টার ব্রিকস-এর সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—লোহাগড়া উপজেলার এড়েন্দা গ্রামের মো. রবিউল ইসলাম (৩৮) ও মো. রমজান আলী (২২)। তারা একই গ্রামের মৃত মহোর আলী ও মৃত আব্বাস আলীর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. শাহাদারা খান (পিপিএম)-এর তত্ত্বাবধানে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই শেখ কামরুজ্জামান ও এএসআই সেলিম মুন্সি এ অভিযান পরিচালনা করেন।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park