1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে তাস খেলাকে কেন্দ্র করে নির্মম খুন, প্রধান আসামি ইয়ার আলী গ্রেফতার ও আদালতে স্বীকারোক্তি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ জুন, ২০২৫
  • ৪৬২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল শহরের নতুন কেন্দ্রীয় বাস টার্মিনালে তাস খেলাকে কেন্দ্র করে সংঘটিত এক নির্মম হত্যাকাণ্ডের প্রায় আড়াই মাস পর মামলার অন্যতম প্রধান আসামি মো. ইয়ার আলী বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) সকালে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হলে তিনি ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় হত্যাকাণ্ডে জড়িত থাকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১২ এপ্রিল ২০২৫ খ্রিঃ তারিখ সকাল আনুমানিক ৭টা ৪৫ মিনিটে সদর উপজেলার ভওয়াখালী এলাকায় অবস্থিত নতুন কেন্দ্রীয় বাস টার্মিনালের নিচতলায় তাস খেলাকে কেন্দ্র করে আশরাফুল ইসলাম মুসা (৪৩) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করা হয়। তাস খেলাকে কেন্দ্র করে মতপার্থক্যের একপর্যায়ে মো. ইয়ার আলী বিশ্বাস তার সহযোগীদের নির্দেশ দিয়ে বলেন, “সালারে ধর, ওকে খুন করে আমাদের সঙ্গে তর্কের মজা দেখিয়ে দেই।”

পরিকল্পনা অনুযায়ী, আসামি সিনহা বিশ্বাস পেছন থেকে ভিকটিমের মাথা চেপে ধরে, আরিফুল বিশ্বাস ডান পা এবং পরশ বাম পা চেপে ধরে। এ সময় ইয়ার আলী তার কোমরে গোঁজা ধারালো চাকু বের করে মুসার বুকের ডান পাশে আঘাত করে যা সরাসরি বুকের ভেতরে ঢুকে যায়। আহত অবস্থায় ছটফট করছিলেন মুসা; তখনও তাকে রড দিয়ে মাথা ও হাতের বিভিন্ন অংশে আঘাত করে আরও গুরুতর জখম করা হয়। এরপর যখন তিনি নিস্তেজ হয়ে পড়েন, তখন আসামিরা মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে।

আসামিদের দৌড়ে পালাতে দেখে টার্মিনালের পরিবহন শ্রমিক লিটু সরদার ও নৈশ প্রহরী আশিকুর রহমান রুমে প্রবেশ করে ভিকটিমকে তোষকের উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এরপর দ্রুত একটি ভ্যানে করে তাকে সকাল ৮টা ৪৫ মিনিটে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের স্ত্রী বাদী হয়ে নড়াইল সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নির্দেশনায় তদন্তে গতি আসে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। নড়াইল সদর থানার উপপরিদর্শক (নিঃ) নয়ন বিশ্বাস এবং জেলা গোয়েন্দা পুলিশের যৌথ অভিযানে শনিবার ভোরে মূল আসামি মো. ইয়ার আলী বিশ্বাস (৩৫) ও অপর এক অজ্ঞাতনামা আসামি কমরুল বিশ্বাস (৫০) কে ভওয়াখালী বিশ্বাসপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদের পর ইয়ার আলী বিশ্বাস হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেন এবং আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

এদিকে হত্যাকাণ্ডে বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। স্থানীয়রা দ্রুত বিচার দাবি করেছেন এবং এই নির্মম ঘটনার বিচারিক প্রক্রিয়া যেন প্রভাবমুক্ত থাকে—সেই প্রত্যাশা জানিয়েছেন নিহতের পরিবার।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park