1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে দুই মোটরসাইকেল ও ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে স্কুলছাত্র নিহত, আহত ৬

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উজ্জ্বল রায়, নড়াইল 

নড়াইলে দুই মোটরসাইকেল ও একটি ভ্যানের ত্রিমুখী সংঘর্ষে অপু বিশ্বাস (১৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুর ২টার দিকে নড়াইল-খুলনা আঞ্চলিক মহাসড়কের মির্জাপুর-সোনাডাঙ্গা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু বিশ্বাস গোবরা পার্বতী বিদ্যাপীঠের দশম শ্রেণির ছাত্র এবং নড়াইল সদর উপজেলার গোবরা গ্রামের নাতু বিশ্বাসের ছেলে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল চালক সাকিব (২০), নারায়ন (২৮), সুকদেব (৫০), ভ্যানচালক, এবং ভ্যানের দুই যাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান দুপুরে সাকিব ও অপু মোটরসাইকেলে নড়াইল থেকে সিকিরহাট যাচ্ছিলেন। অন্যদিকে খুলনার ফুলতলা থেকে যাত্রী নিয়ে নড়াইলমুখী আরেক মোটরসাইকেল চালক নারায়ন বিশ্বাস সোনাডাঙ্গা মোড়ে পৌঁছালে দ্রুতগতির সাকিবের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর মোটরসাইকেল ও ভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই মারা যান আরোহী অপু বিশ্বাস। এ ঘটনায় আহত আরও কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকাসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াইল সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জামিল কবির বলেন, “সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park