1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ধর্মীয় ভাব গাম্ভীর্য মধ্যে দিয়ে জেলা পুলিশের পবিত্র ঈদুল আযহার উৎযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৭ জুন, ২০২৫
  • ৬৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল

নড়াইলে ধর্মীয় ভাব গাম্ভীর্য মধ্যে দিয়ে জেলা পুলিশের পবিত্র ঈদুল আযহার উৎযাপন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আযহা। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও কোরবানির মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ। সকালে নড়াইল জেলা পুলিশ লাইনস্ ড্রিলশেডে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।

ঈদের জামাতের ইমামতি করেন নড়াইল জেলা পুলিশ লাইনস্ জামে মসজিদের খতিব মাওলানা মোঃ বিলাল হুসাইন। জেলা পুলিশের পুলিশ সদস্যবৃন্দ এবং পুলিশ লাইনস এলাকার আশেপাশে হতে আগত মুসল্লিদের সাথে ঈদুল আযহার নামাজ আদায় করেন নড়াইল জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার কাজী এহসানুল কবীর। নামাজ শেষে বিশ্ব মুসলিম উম্মার জন্য শান্তি কামনা করে মোনাজাত ও দোয়া করা হয়। পুলিশ সুপার কাজী এহসানুল কবীর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ঈদের জামাতে অংশগ্রহণকারী সকলদের শুভেচ্ছা জ্ঞাপন করে ঈদ মোবারক জানান। পুলিশ সুপার নামাজে উপস্থিত সকল সদস্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে কোলাকুলি করেন।

এছাড়াও নড়াইল জেলা পুলিশের অন্যান্য বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার ধর্মপ্রাণ মুসল্লীগণ ঈদুল আযহার নামাজ আদায় করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park