1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে নড়াগাতী থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি গ্রেপ্তার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ৫৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চৌধুরী জুয়েল রানা স্টাফ রিপোর্টার 

নড়াইল, ১১ জুন:

নড়াইল জেলার নড়াগাতী থানার পুলিশের অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার সকাল ৮টা ৪৫ মিনিটে উপজেলার পহরডাঙ্গা ইউনিয়নের পাখিমারা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন—আসিফ রেজা (২৭), পিতা: আক্তার মল্লিক, সাং: পাখিমারা মধ্যপাড়া, থানা: নড়াগাতী, জেলা: নড়াইল এবং রাসেল শরীফ (৩০), পিতা: মৃত নাসির শরীফ, সাং: শাসন (চুনখোলা), থানা: মোল্লাহাট, জেলা: বাগেরহাট।

অভিযানে নেতৃত্ব দেন নড়াগাতী থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) এফ. এম. তারেক, এসআই (নিঃ) অহিদুর রহমান, এএসআই (নিঃ) মোঃ মাহমুদ করিম ও সঙ্গীয় ফোর্স।

পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যা তারা বিক্রির উদ্দেশ্যে মজুত রেখেছিল। এ ঘটনায় নড়াগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নড়াইল জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে এবং জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park