1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে নড়াগাতী নাশকতা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ বাবলু মল্লিক, নড়াইল

নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতী নাশকতা মামলায় ধনঞ্জয় দাস মিন্টু (৪০) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার সকালে নড়াগাতী থানায় বড়দিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। নড়াগাতী থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) নয়ন বিশ্বাসের নেতৃত্বে একটি দল বিস্ফোরক মামলায় সন্দেহভাজন আসামি হিসাবে ধনঞ্জয়কে গ্রেফতার করেন। ধনঞ্জয় দাস মিন্টু কালিয়া উপজেলার চোরখালী গ্রামের শ্যামল দাসের ছেলে। তিনি খাশিয়াল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, চলতি বছরের ২৬ আগস্ট রাতে নড়াগাতী থানায় নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) বি এম কবিরুল হক (মুক্তি) ও সাবেক কালিয়া উপজেলা চেয়ারম্যান খান শামীমুর রহমানসহ ৯৮ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন নড়াগাতী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিশ্বাস নওশের আলী। এ মামলায় আরও অজ্ঞাত ৫০ থেকে জনকে আসামি করা হয়।

নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম সময় সংবাদকে বলেন, এ বছরের ২৬ আগস্ট থানায় দায়ের করা মামলায় ধনঞ্জয় দাস মিন্টুকে সন্দিগ্ধ আসামি হিসাবে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park