1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে নানা আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক, নড়াইল

বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মবার্ষিকী নড়াইলে নানা কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়েছে। রোববার (১০ আগস্ট) সকালে জেলার মাছিমদিয়ায় শিল্পীর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও কোরআনখানি আয়োজনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

এ উপলক্ষে জেলা প্রশাসন, এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইল প্রেসক্লাব, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, লাল বাউল সম্প্রদায়, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, জুলাই যোদ্ধা কাউন্সিল, মুর্ছনা সংগীত নিকেতন, চিত্রা থিয়েটারসহ বিভিন্ন সংগঠন শিল্পীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানায়।

জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন যৌথভাবে এ আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও এস এম সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান। তিনি বলেন, “এস এম সুলতান শুধু নড়াইল বা বাংলাদেশের নয়, তিনি বিশ্বের শিল্পভুবনে এক অনন্য নাম। তাঁর শিল্পকর্মে গ্রামীণ জীবন, কৃষকের সংগ্রাম ও মাটির গন্ধ পাওয়া যায়। নতুন প্রজন্মের কাছে সুলতানের জীবনদর্শন ও শিল্পচেতনা পৌঁছে দিতে আমাদের আরও উদ্যোগ নিতে হবে। নড়াইলের গর্ব এই মহামানবকে স্মরণ করা মানে আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে লালন ও বিকশিত করার অঙ্গীকার।”

বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হোসেন, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব ও জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, সিনিয়র সহ-সভাপতি আজিজুল ইসলাম ও সাবেক সভাপতি অ্যাডভোকেট সিদ্দিকী। এছাড়া এস এম সুলতান চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park