1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে পৃথক মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

নড়াইল সদর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো ২ জন। বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলার ফুলশ্বর ও সরকেলডাঙ্গায় নড়াইল-কালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, আজ সকালে ফুলশ্বর এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরুতর আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে সেন্টু হাওলাদার(২৫) ও মো. সাব্বির নামে দুইজন মারা যান৷ নিহত সেন্টু নড়াইল সদর উপজেলার তুলারামপুর এবং সাব্বির কালিয়া উপজেলার চালিতাতলা গ্রামের বাসিন্দা। এর আগে বুধবার বেলা ১২ টার দিকে একই সড়কের সরকেলডাঙ্গায় স্কুল থেকে ফেরার পথে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লেগে সরকেলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী আছিয়া খানম আহত হয়। পরে আছিয়াকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। আছিয়া নড়াইল সদর উপজেলার সরকেলডাঙ্গা গ্রামের ফারুক মোল্যার ছোট মেয়ে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, একইদিনে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park