1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে পৌর জামায়াতের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে নড়াইল পুরাতন বাসটার্মিনাল চত্বরে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সাবেক জেলা আমীর ও যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য মাওলানা মীর্জা আশেক এলাহী। প্রধান বক্তা ছিলেন জেলা আমির এড. আতাউর রহমান বাচ্চু, জামায়াতে ইসলামীর পৌর শাখার সভাপতি মোঃ জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইল জেলা শাখার সহকারী সেক্রেটারী মো: আইয়ুব হোসেন খাঁন, জেলা জামায়াত নেতা মোঃ হেমায়েত উল হক হিমু, সদর উপজেলা আমির ও কর্মপরিষদ সদস্য জামায়াত নেতা হাফেজ মাও : আবদুল্লাহ আল আমিন, যুব বিভাগেন সভাপতি মো. খিয়াম উদ্দিনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা –-উপজেলা -পৌর শাখার নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা কর্মি এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, শেখ হাসিনার সরকার বিনা বিচারে মানবতাবিরোধী অপরাধের দায়ে আমাদের কেন্দ্রীয় নেতাদের হত্যা করেছিল। আমাদের নেতাদের বিরুদ্ধে কেউ সাক্ষী দিতে রাজি না হলেও মিথ্যা সাক্ষি সাজিয়ে অপরাধি বানিয়ে হত্যা করা হয়েছিলো। আজ সময় এসেছে তাদের তৈরী করা আইনেই তাদের বিচার করা হবে, এখন আর জোর করে সাক্ষী আনতে হবে না, সাক্ষী দিতে লক্ষ্য লক্ষ্য লোক অপেক্ষা করছে। তিনি আরো বলেন, জনকল্যাণমূখী সমাজ ও রাষ্ট্র বিনির্মাণে আমাদের কাজ করে যেতে হবে। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করতে বর্তমান সরকারকে আমরা সময় দিতে চায়। তারা যেন ভোটের অধিকার নিশ্চিত করে সুষ্ঠ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করে পরিচালনা করে, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park