1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে প্রতিক্ষের হামলায় আপন দুই ভাই নিহত,আহত ৫

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো.মাহাফুজুর রহমান নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় প্রতিপক্ষের হামলায় মিরান শেখ (৩০) ও জিয়াউর শেখ (৪০) নামে আপন দুইভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহত মিরান শেখ ও জিয়াউর শেখ লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের মৃত,সামাদ শেখের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মাহমুদ গ্রুপ ও ফেরদৌস গ্রুপের সাথে বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ফেরদৌস গ্রুপের মিরান ও জিয়াউর শেখ মাঠের দিকে যাচ্ছিলেন প্রতিমধ্য দক্ষিণপাড়ায় হুজুরের দোকানের সামনে পৌছালে পূর্ব বিরোধের জেরে মাহমুদ গ্রুপের লোকজন তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় তাদের ঠেকাতে গিয়ে ফেরদৌস গ্রুপের আরো ৫ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক মিরান ও জিয়াউর শেখকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park