1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে বসতভিটা বিক্রির ৫ বছর হলেও দখল বুঝে না দিয়ে হুমকির অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ মিলটন শেখ, নড়াইল সদর উপজেলা প্রতিনিধি

 

নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের রায়খালী গ্রামের মৃত ইব্রাহীম মোল্লার ছেলে হাবিবর মোল্লা এবং তার ছেলে আলম মোল্লার বিরুদ্ধে বিক্রিত বসতভিটা দখল বুঝে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিক্রির ১ মাস পরে দখল বুঝে দেওয়ার কথা ছিল ,অথচ ৫ বছর হতে চললেও বসতভিটার দখল ছাড়েন নি প্রভাবশালী হাবিবর এবং তার ছেলে আলম মোল্লা। ভুক্তভোগী বালিয়াডাঙ্গা গ্রামের তাইজুল ইসলামের স্ত্রী নারগিস বেগম ও তার কন্যা শারমিন আক্তার ক্রয় করা জমি নিজেদের নামে নামপত্তন করে সরকারি করখাজনা পরিশোধ করেও দখল বুঝে পেতে ঘুরছেন দ্বারে দ্বারে। বিষয়টি নিয়ে একাধিকবার শালিসে অঙ্গীকার করেও দখল ছাড়েননি হাবিবর এবং তার ছেলে আলম মোল্লা ।

২৮ জুন (শুক্রবার) সরেজমিনে ওই এলাকায় গেলে ভুক্তভোগীরা জানায়, বিগত ২০১৯ সালে রায়খালী গ্রামের হাবিবর মোল্লার নিকট থেকে বসবাসের জন্য বসতবাড়ি সহ ২৬ শতাংশ জমি ক্রয় করে নামপত্তন সম্পন্ন করেন। জমি ক্রয়ের ১ মাস পরে নারগিস বেগমের কাছে জমি হস্তান্তর করার কথা থাকলেও ৫ বছর পার হতে চেলেছে এখনো জমি না ছেড়ে নারগিস বেগম ও তার পরিবারকে নানা ধরনের হুমকি দিয়ে আসছে ওই হাবিবর এবং তার ছেলে আলম মোল্লা। এই জমি নিয়ে একাধিক বার শালিশ মিটিং হলেও নারগিস বেগমের পরিবার কোনো সমাধান পায়নি। এদিকে চলতি বছরের ৪ এপ্রিল অভিযুক্ত হাবিবর এর স্বাক্ষরিত একটি অঙ্গীকার পত্রে দেখা যায়, বিগত চার বৎসর পূর্বে সে যে বাস্তভিটা বিক্রি করেছে তা ২৮ এপ্রিলের মধ্যে ভেঙ্গে জায়গা পরিস্কার করে দিবেন।

অন্যথায় স্থানীয় মানুষ ঘরবাড়ি ভেঙ্গে দিলে তার কোন আপত্তি থাকিবে না, এবং কোন আইনগত ব্যাবস্থা নিবেন না। অঙ্গীকারের ২ মাস অতিবাহিত হলেও কার্যকর করেনি হাবিবর। প্রভাবশালী হওয়ায় এলাকার মানুষ ও নিতে পারছেনা কোন পদক্ষেপ। দিশেহারা পরিবারটির কষ্টের টাকায় কেনা বসতভিটার দখল পেতে প্রশানের হস্তক্ষেপ কামনা করেছেন এবিষয়ে অভিযুক্ত হাবিবর এর সাথে কথা হলে তিনি বলেন আমি জমি ছেড়ে দেবো, এতো দিন কেনো ছাড়েননি এমন প্রশ্নের কোনো উত্তর দেননি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park