1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে বিএনপি নেতার ওপরে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ রাসেল মোল্লা নড়াইল

নড়াইল সদর উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও বিছালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম সান্টুকে (৪২) লক্ষ্য করে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে নড়াইল সদর ও যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী চাকই-মরিচা বাজারে একটি বিক্ষোভ মিছিল হয়৷ পরে সমাবেশে সভাপতিত্ব করেন বিছালী ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী হাসরাত।

সাধারণ সম্পাদক মোল্যা আব্দুল আলিমের সঞ্চালনায় বক্তব্য দেন নড়াইল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ, অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়বুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি আল-আমিন গাজী, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মেহেদী হাসান প্রমুখ।

সমাবেশকারীরা বলেন, গত বুধবার রাত সাড়ে এগারোটার দিকে মোটরসাইকেলযোগে নড়াইল সদর ও যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী চাকই-মরিচা বাজার থেকে পার্শ্ববর্তী মধুরগাতী গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন সান্টু। বাড়ির কাছাকাছি তাঁদের পারিবারিক কবরস্থানের কাছে পৌঁছালে তাঁকে লক্ষ্য করে পিছন থেকে ককটেল বোমা ছুড়ে মারা হয়। তবে বোমাটি লক্ষভ্রষ্ট হওয়ায় সান্টুর কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ভুক্তভোগী সান্টু বলেন, হয়তো আমাকে হত্যার উদ্দেশ্যে বা রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য এসব কাজ করা হয়েছে। এলাকার আওয়ামী লীগের লোকজন বারবার ষড়যন্ত্র করছে, আমরা যাতে ঐক্যবদ্ধ হতে না পারি, বিএনপি যাতে শক্তিশালী হতে না পারি। সেজন্য হয়তো তাঁরা আমাকে রাজনীতি থেকে সরাতে চান। তাই আমি প্রশাসনের কাছে বলতে চাই, যারা এ ন্যাক্কারজনক কাজ করেছে, তাঁদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park