1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072

 

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলের লোহাগড়া উপজেলায় পানির মোটর ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুর রহমান (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকিরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত আরিফুর রহমান উপজেলার কুমারকান্দা গ্রামের মুজিবর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে জয়পুর পশ্চিমপাড়া গ্রামের সাইফার ফকির নামে এক ব্যক্তির বাড়িতে পানির মোটরে নষ্ট হওয়ায় তিনি লোহাগড়া বাজারের একটি ইলেকট্রনিক পন্য ব্রিকির দোকানে যান। এসময় দোকানের মালিক তাকে নিহত আরিফুর নামে ওই ব্যক্তিকে নিয়ে যেতে বলেন। পরে বাড়ির মালিক সাইফার ফকির আরিফুরকে ৫শ টাকা চুক্তিকে মোটর ঠিক করতে নিয় যান।

এরপর আরিফুর ওই বাড়িতে গিয়ে মোটরের বিদ্যুৎতের তার প্লাস দিয়ে কাটতে যান, তখন বাড়ির মালিক সাইফার তাকে মেইনসুইচ বন্ধ কর নিতে বলেন। কিন্তু আরিফুর বলেন যে বন্ধ করা লাগবেনা। এর কিছুসময় পর বিদ্যুতের তার কাটার সময় আরিফুর বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বাড়ির মালিক মেইন সুইচ অফ করেন। পরে তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, ঘটনাটি জানার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park