1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি নির্ধারণ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মনিরুজ্জামান চৌধুরী

রবিবার (১ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল-এর সম্মেলন কক্ষে নড়াইল জেলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি নির্ধারণের বিষয়ে প্রণীত ২০২৪ সালের নীতিমালা বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সভাপতিত্ব করেন নড়াইল জেলার জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এসময়ে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ জিসান আলী, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলমের পাশাপাশি বিভিন্ন উপজেলায় শিক্ষাক্ষেত্রে কর্মরত কর্মকর্তা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিনির্ধারক, কর্ণধার, প্রতিনিধি ও জেলার সার্বিক শিক্ষাসংশ্লিষ্ট অন্যান্য অংশীজনবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি নির্ধারণের বিষয়ে সরকারের জারিকৃত সর্বশেষ পরিপত্রটির নানা দিক সম্পর্কে আলোচনা করা হয়। উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা-২০২৪’ শীর্ষক আট পৃষ্ঠাবিশিষ্ট এ পরিপত্রটি বিগত ২৭ অক্টোবর, ২০২৪ তারিখে জারি করা হয়েছিলো।

আলোচনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি, পরীক্ষা ফিসহ আনুষঙ্গিক অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে নড়াইলের বাস্তবতা ও অভিভাবকদের আর্থিক সঙ্গতি বিবেচনাপূর্বক যথাসম্ভব যৌক্তিক হার নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। সেই সাথে আজকের সভায় নড়াইল জেলার প্রত্যন্ত এলাকা পর্যন্ত সর্বত্র বিদ্যমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, মেয়েদের জন্য স্বতন্ত্র খেলার মাঠসহ লিঙ্গ, বয়স ইত্যাদি নির্বিশেষে কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, সকল পর্যায়ের পরীক্ষার হলে যথাযথ নিয়মতান্ত্রিক তদারকি নিশ্চিত করা এবং দক্ষ, কর্মনিষ্ঠ ও আন্তরিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগে উদ্যোগী হওয়ার ওপর আলোকপাত করা হয়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park