1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে ভাতিজার মারপিটে গর্ভবতী চাচীর পেটের বাচ্চা মারা যাওয়ার ঘটনায় মামলা দায়ের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ মিলটন শেখ, নড়াইল সদর উপজেলা প্রতিনিধি

 

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের সড়াতলা গ্রামের মোঃ দুঃখু মোল্লার গর্ভবতী স্ত্রীকে মারপিট করে তার গর্ভের ৭ মাসের বাচ্চাকে মেরে ফেলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। মামলা সুত্রে জানা যায়, দুঃখু মোল্লা ও তার ভাইয়ের ছেলেদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো, এরই জের ধরে গত দুই জুন দুঃখু মোল্লার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী নাসিমা খাতুনকে (২৮)কে মারধর করে গুরুতর আহত করে মৃত বাবলু মোল্লার ছেলে মোঃ সাহেব মোল্লা (৩৫)সান্তু মোল্লা(২৮)ও স্ত্রী লিপি বেগম (৫২)।

পরে স্থানীয়রা নাসিমাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়,, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে তার গর্ভের বাচ্চাকে মৃত বলে ঘোষনা করে। পরবর্তীতে দুইদিন পর অপরেশনের মাধ্যমে গর্ভের মৃত বাচ্চাটিকে বের করে। পরে ৪ জুন বিকাল সাড়ে পাচটায় দুঃখু মিয়ার নিজ বাড়ি সড়াতলায় বাচ্চাটির দাফন সম্পন্ন করে। এ ঘটনায় দুঃখু মোল্লা বাদি হয়ে ৬ জুন নড়াইল সদর থানায় মামলা দায়ের করে। মামলা নং ৯। এই মর্মান্তিক ঘটনায় দুঃখু মিয়ার পরিবারকে ও তার দুঃসময়ের সাথী মোঃ বোরহানকে অভিযুক্ত মোঃ সাহেব মোল্লা প্রাননাশের হুমকি দিচ্ছে বলেও জানা যায়।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park