1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে মতুয়া উৎসব ও কবি গান অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি:

নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে মতুয়া উৎসব, কবি গান, হরিনাম সংকীর্তন ও আলোচনা সভা। রায়গ্রামে সকাল থেকে রাত পর্যন্ত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকা থেকে অন্তত ৫০টি মতুয়া দল অংশগ্রহণ করে। ঢাক-ঢোল সানাইয়ের সুরে অনুষ্ঠানস্থল মাতিয়ে তোলেন ধর্মপ্রাণ ভক্তরা।

অনুষ্ঠানে প্রায় ১০ হাজার ভক্ত ও দর্শনার্থীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। গ্রামবাসীর সহযোগিতায় মা-বাবা ও দাদার স্মৃতি স্মরণে জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পাল এই আয়োজন করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সমীর কুমার বসু। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মতুয়া মিশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মানাভ ঠাকুর, নির্বাহী সভাপতি সুবর্ণা ঠাকুর, যুগ্ম সাধারণ সম্পাদক তিতাস বিশ্বাস, এবং বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার আহবায়ক অশোক কুন্ডু প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park