
নিজস্ব প্রতিবেদক, নড়াইল
নড়াইল জেলা মতুয়া মিশনের উদ্যোগে দিনব্যাপী সম্মাননা প্রদান, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জুলাই) নড়াইল সদর উপজেলার পূর্ব সীমাখালী এলাকায় জেলা মতুয়া মিশনের সাবেক সভাপতি প্রয়াত রূপকুমার মজুমদারের বাসভবন প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মতুয়া মিশনের অর্থ সম্পাদক অসিত মজুমদার। সঞ্চালনায় ছিলেন জেলা মতুয়া মিশনের সাংগঠনিক সম্পাদক শ্যামল বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতুয়া মহাসংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি পদ্মনাভ ঠাকুর। উদ্বোধন ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি সুবর্ণা ঠাকুর।
অনুষ্ঠানে মান্যবর অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, নড়াইল সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রবিউল ইসলাম রবি বিশ্বাস, জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম কুমার পাল (প্রধান বক্তা), এবং জেলা মতুয়া মিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেব কুমার মজুমদার। পরে পর্যায়ক্রমে অতিথিবৃন্দ সামাজিক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা এবং পরিবেশ-সচেতনতাসহ বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠান শেষে স্থানীয় পর্যায়ের মতুয়া দলপতিদের মাঝে কেন্দ্রীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও একটি করে বৃক্ষচারা প্রদান করা হয়। এ সময় মতুয়া সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মাঝে উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা দেখা যায়।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এমন উদ্যোগের মাধ্যমে সমাজে মানবিকতা, পরিবেশবোধ ও সাংগঠনিক ঐক্য জোরদারের প্রচেষ্টা অব্যাহত থাকবে।