1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে মদ্যপানে ১স্কুল ছাত্রীর মৃত্যু,আরও ১ জন হাসপাতালে ভর্তি।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো: আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার মহাজন গ্রামের মালোপাড়ায় মদপানে দশম শ্রেনীর ছাত্রী পূজা করের মৃত্যু হয়েছে। এবং আরও ১ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।

মঙ্গলবার ১৯ নভেম্বর সকালে পূজা করের মৃত্যু হলেও বিষয়টি ধামাচাপা থেকে বুধবার দুপুরে জানাজানি হয়। মৃত পুজা কর গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে।

এঘটনায় অপর ১ স্কুল ছাত্রী ত্রীনয়নী বিশ্বাস অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।ত্রীনয়নী বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে। পারিবারিক সুত্রে জানা গেছে পূজা উপলক্ষে মৃত পূজা কর ও তার খালাতো বোন ত্রীনয়নী মামাবাড়ি মহাজন গ্রামে বেড়াতে আসে। পুজা-পর্বনে তারা দুজনে অতিরিক্ত মদ্যপান করে অসুস্থ হয়ে পড়লে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক পূজা কর কে মৃত ঘোষনা করেন। অপর ত্রীনয়নী হাসপাতালে চিকিৎসা অবস্থায় আছে।

এবিষয়ে পূজা কর ও ত্রীনয়নীর সজন ও পরিবারের লোকজনদের সাথে কথা বলতে চাইলে তারা মদ্যপানের বিষয়টি গোপন রেখে সাংবাদিকদের কাছে অন্য কথা বলে এড়িয়ে যায়।

এঘটনায় ডাঃ খালিদ সাইফুল্লা বেলাল জানান পূজা করকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। তারপরিবার জানায় “পূজা” অতিরিক্ত মদ্যপান করেছিলো। তাদের লোকজনের চাপের কারণে বিষয়টি পুলিশকে আমরা জানাতে পারি নাই তারা লাশ হাসপাতাল থেকে নিয়ে যায়।

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর,এমও আব্দুল্লা আল মামুনের সাথে কথা হলে তিনি বলেন ত্রীনয়নী মদ্যপানের কারনে অসুস্থ হয়েছে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এঘটনায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আশিকুর রহমান বলেন এবিষয়ে আমাদের কেউ কিছু জানান নাই, বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park