1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইলে মাদক কারবারির যাবজ্জীবন কারাদন্ড

নড়াইলে মাদক মামলায় মো. কাদের বিশ্বাসকে (৪০) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত।

আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি মো. কাদের বিশ্বাস যশোর চৌগাছার মোহাম্মদপুরের করিম বিশ্বাসের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. আলমগীর সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালের সদর উপজেলার সিতারামপুর ব্রিজের পাশে একটি বাস তল্লাশিকালে মো. কাদের বিশ্বাসের কোমর থেকে ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। পরে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ৮ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আদালত মাদক কারবারি মো. কাদের বিশ্বাসকে যাবজ্জীবন কারাদণ্ড দেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park