1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নড়াইলের কালিয়া উপজেলায় মোটরসাইকেল কিনে না দেওয়ায় কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস নিয়ে আরমান খান (১৫) নামে এক কিশোর আত্নহত্যা করেছেন। রোববার (১২ মে) বিকেল সাড়ে ৫ টার দিকে কালিয়া পৌরসভার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামিম উদ্দিন। নিহত আরমান খান কালিয়া পৌরসভার গবিন্দনগর গ্রামের মো.হান্নান খানের ছেলে। সে কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

 

নাম প্রকাশে অনিচ্ছুক নিহতের এক প্রতিবেশী জানান, আরমান এর আগেও একবার মোটরসাইকেল কিনে না দেওয়ার জন্য বিষ পান করেছিলেন। সে সময় তার বাবা তাকে একটি মটরসাইকেল কিনে দিয়েছিল। সেই মোটরসাইকেল টি পুরাতন হাওয়াই আবারো একটি মোটরসাইকেল কিনে দেয়ার দাবিতে পরিবারকে চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু তার দাবি পরিবার মেনে না নেওয়াই কয়েকদিন ধরে বাড়িতে খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। পরে রোববার বিকালে নিজ বসতঘরের থাকার রুমে সাউন্ডবক্স চালিয়ে নিজের প্যান্টে পরিহিত বেল্ট দিয়ে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

 

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, নিহতের পরিবারের লোকজন থানায় এসে ঘটনাটি জানালে পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহত আরমানের পরিবারের বক্তব্য ছেলেটির মাথায় সমস্যা আছে যে কারণে সে গলায় ফাঁস নিয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park