1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে যানজট মুক্ত করতে অস্থায়ী টিকেট কাউন্টার উচ্ছেদ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি

নড়াইল শহরে যানজট মুক্ত করতে এবং জনগণের ভোগান্তি লাঘবে সকল বাসের অস্থায়ী টিকেট কাউন্টার উচ্ছেদ করেছে যৌথ বাহিনীর।

শুক্রবার বেলা ১১ টায় নড়াইল সদর আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান এর নেতৃত্বে জনগণের ভোগান্তি লাঘবে ও যানজট নিরসনকল্পে নড়াইল পৌরসভার হাতিরবাগানে অবস্থিত অস্থায়ী বাসস্ট্যান্ড এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে,নড়াইল শহরের যানজট মুক্ত করতে এবং জনগণের দূর্ভোগ এড়াতে ঢাকা-যশোর বাইপাস মোড়ে অবস্থিত হাতিরবাগান এলাকায় অস্থায়ী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনীর।

এ সময়ে স্থানীয় জনগণ, নড়াইল জেলা বাস মালিক সমিতি ও ইউনিয়ন শ্রমিক সমিতির পরামর্শে বাইপাস মোড় এ অবস্থিত সকল বাসের অস্থায়ী টিকেট কাউন্টার নতুন বাস টার্মিনালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। যানজট নিরসনে সাধারণ যাত্রী এবং স্থানীয় জনগণকে সহযোগিতা করতে যৌথ বাহিনীর টহল কর্তৃক সচেতনতা মূলক প্রচার প্রচারণা করা হয়।

এ সময় নড়াইল সদর থানা পুলিশ,হাইওয়ে ট্রাফিক পুলিশ, জেলাপ্রশাসক প্রতিনিধি, পৌরসভা প্রতিনিধি, বাস মালিক সমিতির প্রতিনিধি এবং ইউনিয়ন শ্রমিক সমিতির প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park