1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে যৌথ বাহিনীর অভিযান: ১৪ মামলা, ১১টি মোটরসাইকেল আটক, ৫৪ হাজার টাকা জরিমানা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

নড়াইল জেলার সদর উপজেলার কুড়িগ্রাম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৪টি মামলা দায়ের, ১১টি মোটরসাইকেল আটক এবং ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নড়াইল-যশোর সড়কের কুড়িগ্রাম এলাকায় চেকপোস্ট বসিয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, যানবাহনের বৈধ কাগজপত্র না থাকা, লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালানো, হেলমেটবিহীন চালকসহ বিভিন্ন কারণে এসব মামলা দায়ের করা হয় এবং জরিমানা আদায় করা হয়। অভিযানে আটক করা হয় ১১টি মোটরসাইকেল।

অভিযান পরিচালনাকারী সূত্র জানায়, নড়াইলের বিভিন্ন রুট ব্যবহার করে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি ও দূরপাল্লার পরিবহনে মাদক ও অবৈধ মালামাল বহনের অভিযোগ দীর্ঘদিনের। এ সকল অপরাধ রোধে এবং যানবাহনের কাগজপত্র যাচাই করতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেলসহ সকল ধরনের যানবাহনে তল্লাশি চালায়। নড়াইল সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমানের নেতৃত্বে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও মাদক, অস্ত্রসহ অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান চলবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park