1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে মিছিল ও পথসভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো. নুরতাজুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

দেশব্যাপী যৌন নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার নিয়ে নড়াইলে মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা ৩টায় নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) নড়াইল জেলা শাখার আয়োজনে পুরাতন বাসটার্মিনাল এলাকা থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নড়াইল প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় নিরাপদ সড়ক আন্দোলন নড়াইলের সভাপতি লামিয়া সুলতানা, সাধারণ সম্পাদক মো. হাসিবুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য এইচ এম মনিরুজ্জামানসহ কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

মিছিলে পরবর্তী বক্তব্যে বক্তারা ৯ দফা দাবী জানিয়ে দেশব্যাপী যৌন নিপীড়ন ও সংগঠিত ধর্ষণের তীব্র নিন্দা জানান এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park