1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মো : মনিরুজ্জামান চৌধুরী নড়াইল

শিক্ষার মানোন্নয়নে নড়াইলে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা আশা শিক্ষা কর্মসূচির (শেখহাটি শাখা) আয়োজনে দুপুরে শেখহাটি তপনভাগযুক্ত মাধ্যমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির অভিভাবকরা সভায় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজম আলী খান, আশার এডুকেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন, রিজিওনাল ম্যানেজার খন্দকার দেলোয়ার হোসেন, শাখা ম্যানেজার, শিক্ষা সুপারভাইজারসহ অনেকে উপস্থিত ছিলেন।

আশার এডুকেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, প্রাথমিক শিক্ষাকে শক্তিশালী করার লক্ষ্যে সমাজের নিম্নবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানদের বিদ্যালয় পরবর্তী শিক্ষাসেবা প্রদানের লক্ষ্যে ২০১১ সাল থেকে আমাদের কার্যক্রম চলছে। এরই ধারাবাহিকতায় বর্তমানে ৬০ জেলার ৬২টি মাধ্যমিক বিদ্যালয়ে এ কার্যক্রম চালু আছে।

আমাদের লক্ষ্য সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার মানোন্নয়ন, ঝরে পড়ারোধসহ সবার মাঝে শিক্ষার আলো পৌঁছে দেয়া। এজন্য অভিভাবক ও শিক্ষক-শিক্ষার্থীদের একসঙ্গে কাজ করতে হবে। তাহলে সুন্দর ভবিষ্যত তৈরি হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park