1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে শিশু হৃত্তিকা ধর্ষণ ও হত্যার দায়ে চাচাতো ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নড়াইলে চার বছর বয়সী শিশু হৃত্তিকা বৈরাগীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই হৃদয় বৈরাগীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শারমিন নিগার এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এস এম আব্দুল হক।

দণ্ডপ্রাপ্ত হৃদয় বৈরাগী (২২) সদর উপজেলার বীরগ্রামের বাসিন্দা ও দিলীপ বৈরাগীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৯ সালের ২৮ ডিসেম্বর দুপুরে শিশু হৃত্তিকা প্রতিদিনের মতো খেলতে যায় তার কাকা দিলীপ বৈরাগীর বাড়িতে। সন্ধ্যার পরেও সে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন দুপুরে বাড়ির পাশের একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

তদন্তে উঠে আসে, হৃদয় বৈরাগী ঘরে খেলতে থাকা অবস্থায় শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে এবং রাতের অন্ধকারে লাশ বাড়ির পাশের পুকুরপাড়ে ফেলে রেখে পালিয়ে যায়।

পরদিন, ৩০ ডিসেম্বর, নিহত শিশুর বাবা দশরথ বৈরাগী বাদী হয়ে নড়াইল সদর থানায় হৃদয় বৈরাগীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযুক্তের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park