1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে সাংবাদিককে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধি

নড়াইল সদর উপজেলার আগদিয়া গ্রামের সাংবাদিক মো. রাসেল মোল্যা (২৭)–কে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে। তিনি দৈনিক অভয়নগর পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাংবাদিক রাসেলের অভিযোগ, এলাকায় চলমান বিরোধের জেরে সম্প্রতি একটি মাছের ঘেরে বিষ প্রয়োগের ঘটনা ঘটে। এ বিষয়ে তিনি সংবাদ প্রকাশ করেন। এর জেরেই তাঁকে ষড়যন্ত্রমূলকভাবে ফৌজদারি কার্যবিধির ১০৭ ধারায় দায়ের করা মামলায় ষষ্ঠ আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর বিকেলে আগদিয়া গ্রামের কয়েকজন ব্যক্তি বাদী আব্দুল সত্তার বিশ্বাসকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। তবে আশপাশের লোকজন এগিয়ে এলে তাঁরা হত্যার চেষ্টা চালাতে না পেরে প্রাণনাশের হুমকি দেয়। পরে বাদী আদালতে আবেদন করে ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।

এদিকে এলাকাবাসীর দাবি, ৬ নম্বর আসামি রাসেল মোল্যা পেশায় একজন সাংবাদিক। ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। তাঁকে হয়রানি করার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে।

এ বিষয়ে সাংবাদিক রাসেল মোল্যা বলেন, “আমি পেশাগত দায়িত্ব পালন করেছি। কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। মাছের ঘেরে বিষ দেওয়ার ঘটনাটি নিয়ে সংবাদ প্রকাশ করায় আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park