1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে সুলতান মেলার শুভ উদ্বোধন 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ১৩৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

আজ ১৫ এপ্রিল ২০২৪ (সোমবার) জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশন, নড়াইলের আয়োজনে ১৫ দিন ব্যাপী সুলতান মেলার শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান মহোদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল।

অনুষ্ঠানের শুরুতে বিকাল ০৪.০০ ঘটিকার সময় শিল্পী এস এম সুলতানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকাল ৪ঃ৩০ ঘটিকার সময় সুলতান মঞ্চে মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠান হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার অন্যান্য অতিথিদের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।পরবর্তীতে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান বলেন, নড়াইলে এসে এস এম সুলতানের কীর্তি সম্পর্কে জানতে পেরেছি। তিনি এস এম সুলতানের কীর্তিগাথার স্মৃতিচারণ করেন। তিনি সুলতান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রন করায় আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন। পুলিশ সুপার সকল চিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। এবং আমন্ত্রিত অতিথিবৃন্দের সাথে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

এ সময় অধ্যাপক খান শাহাবুদ্দিন, সাবেক অধ্যক্ষ, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল; মোঃ নিজাম উদ্দিন খান নিলু, চেয়ারম্যান, নড়াইল উপজেলা পরিষদ ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, নড়াইল জেলা শাখা, আঞ্জুমান আরা, মেয়র, নড়াইল পৌরসভা, নড়াইল, মলয় কুন্ডু, সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট, জুলিয়া সুকায়না, উপ-পরিচালক, স্থানীয় সরকার, শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিকাশ চন্দ্র দাস, জেলা কমান্ড্যান্ট, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইল, বীর মুক্তিযোদ্ধাগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park