1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

নড়াইলে সেনাবাহিনীর অভিযান: শুটারগান ও দেশীয় অস্ত্রসহ আটক ৩

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ২৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াইলের কালিয়া উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় তৈরি একটি শুটারগান, গুলি ও বিভিন্ন দেশীয় অস্ত্রসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (১০ মে) গভীর রাত থেকে রোববার (১১ মে) সকাল ৮টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পুরুলিয়া পশ্চিম পাড়ার তিনটি বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে অংশ নেন।

আটক ব্যক্তিরা হলেন—পুরুলিয়া গ্রামের সুলতান শেখের ছেলে মোঃ আনিস শেখ (৫০), মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নাজিম উদ্দিন শেখ (৪৫), এবং মৃত এনামুল মোল্লার ছেলে মোঃ চঞ্চল মোল্যা (৪৫)।

অভিযান চলাকালে তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, কয়েক রাউন্ড গুলি ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সেনাবাহিনীর এ ধরনের অভিযানে এলাকাবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park